র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সোমবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে ক্যাম্প এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতের নাম মো.ইলিয়াছ প্রকাশ ইলিয়াছ মাঝি (৪০) টেকনাফ-২৬ নম্বর শিবিরের ডি-ব্লকের বাসিন্দা। র‍্যাবের দাবী রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়।

এসময় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি থ্রি কোয়ার্টার গান, ১টি ওয়ানশুটার গান ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর