আজ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে প্রথমটিতে অংশ নিতে আজ মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচটি।

এই টেস্টের আগে ১০ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। নয়টিতেই হারে বাংলাদেশ। আর একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের মতো প্রথম টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

জানা গেছে, আগামী ৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পাকিস্তান সুপার লিগ আয়োজনে করবে পিসিবি। পিএসএল শেষ হওয়ার পর ওয়ানডে ম্যাচ খেলতে এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৫-৯ এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবেন মুমিনুল হকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর