যশোর বেনাপোলে ১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক ১

যশোর বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেনসিডিল ও বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডের সামনে ৪৮ বোতল ফেন্সিডিল সহ মোঃ জাকির হোসেন সান্টু(২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, ঝিকরগাছা থানাধীন বেলে বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে জাকির হোসেন সান্টু(২৮)।

সোমবার(০৩ই ফেব্রুয়ারি)রাতে বেনাপোল পোর্ট থানার(এসআই) মাসুম বিল্লাহ,(এএসআই) শাহীন ফরহাদ ও (এএসআই)আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অপরদিকে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডের সামনে থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ জাকির হোসেন (সান্টু)’র শরীরে অভিনব কায়দায় রাখা অবস্থায় তাকে আটক করা হয়৷

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান “বার্তা বাজার”কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ আটক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার(০৪ই ফেব্রুয়ারি)যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেন৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর