যেভাবে বেঁচে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তি

চীনে বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০ জনে।তবে এই ভয়াবহতার মাঝেও চীনের এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সফলভাবে রোগমুক্ত হয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপ’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী লি ঝেনডং নামের এই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের জিংজহু শহরে করোনাভাইরাস শনাক্ত হওয়া প্রথম ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় তার সে সময়ের লড়াইয়ের সম্পর্কে তিনি নিজেই জানিয়েছেন, বর্ণনা করেছেন করোনাভাইরাস সংক্রমণের বিভিন্ন পর্যায়।

প্রথম পর্যায়

প্রথম পর্যায়ে চিকিৎসকরা তাকে রক্ত ​​এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পাশাপাশি চেস্টের (বক্ষ) রেডিওগ্রাফিও করিয়েছিলেন।তিনি বলেছেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আক্রান্ত ব্যক্তির যথাযথ পুষ্টির মাত্রা বজায় রাখা জরুরি। লি বলেন, আপনাকে অবশ্যই খাবার গ্রহণে নিজেকে বাধ্য করতে হবে। কারণ খাওয়া বন্ধ করলে আপনি আপনার প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে পারেন।

দ্বিতীয় পর্যায়

দ্বিতীয় পর্যায়টি তার জন্য তিন থেকে চার দিন স্থায়ী হয়েছিল। এই পর্যায়ের বিষয়ে লি জানান, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জ্বর হয়েছি তার।

তৃতীয় পর্যায়

তৃতীয় পর্যায়টি হলো পুনরুদ্ধারের (রিকোভারির) পর্যায়। লি জানান, তিনি এই সময়কালে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণ করেছিলেন। ডাক্তারের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

চতুর্থ পর্যায়

লি জানান, এই পর্যায়ে তাকে কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময় তাকে নিউক্লিক এসিড পরীক্ষাও করতে হয়েছিল। এই পরীক্ষার নেতিবাচক (নেগেটিভ) ফলাফল আসে। এর অর্থ হলো-‘আপনি ঘরে যেতে পারেন’ (আপনি বিপদমুক্ত) লি বলেন, আপনাকে অবশ্যই আশাবাদী হতে হবে এবং শেষ পর্যন্ত (লড়াই করার সাহস) ধরে রাখতে হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর