২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব বহিষ্কার

লালমনিরহাটে চলমান এসএসসি পরীক্ষায় একটি কেন্দ্রে ১৯৩ জন পরীক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছে।

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার(০৩ ফেব্রুয়ারী) ঘটনা ঘটে।

এই ঘটনায় শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই কেন্দ্রের সচিব শফিকুল ইসলামকে জেলা প্রশাসন এর নির্দেশে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

ভূক্তভোগী ১৯৩ পরীক্ষার্থী হলেন- সদর উপজেলার মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়, কাজীরচওড়া উচ্চ বিদ্যালয়, হিরামানিক উচ্চ বিদ্যালয় ও কাশিপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এই বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর বার্তা বাজার কে জানান এতে পরিক্ষার্থীদের ফলাফলে কোন প্রভাব পড়বে না। বোর্ডে যোগাযোগ করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর