কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র রোহিঙ্গা দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ১৫ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা নাগাদ রোহিঙ্গা শিবিরের অভ্যান্তরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সালমান ও রোহিঙ্গা জাকির ডাকাত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো রোহিঙ্গা শিবির ও তৎসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৯ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।
এ সংক্রান্ত বিষয়ে জানতে নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হোসেনের নাম্বারে কয়েক দফা ফোন করা পরেও যোগাযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস