বিএনপি সমর্থিত প্রার্থীদের ইশরাকের ভিডিও বার্তা

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন সিটি নির্বাচনের পর রাজধানী থেকে দ্রুত পোস্টার অপসারণের প্রার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এই শহরের বাসিন্দা। প্রার্থী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এগুলো অপসারণ করার।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি করপোরেশনের সকল কাউন্সিলর বিএনপি সমর্থিত এবং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী যারা রয়েছেন। এবং যারা ওয়ার্ডের নেত্রী বৃন্দ রয়েছেন তাদের বলছি, আমরা প্রচারণার জন্য যে পোস্টার লাগিয়েছি সেগুলো আপনারা দ্রুত অপসারণ করবেন। এবং যেসকল পোস্টারে প্লাস্টিকের আস্তরণ রয়েছে সেগুলো আলাদাভাবে অপসারণ করবেন।

এদিকে সিটি নির্বাচন শেষে রাজধানীতে পোস্টার অপসারণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। কিন্তু লেমিনেটিং পোস্টার হওয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। হিসেব বলছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার জন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অন্তত ৩০ কোটি লেমিনেটেড পোস্টার ব্যবহার করেছেন। তবে নির্বাচিত মেয়ররা ৩ দিনের মধ্যে পোস্টার সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এখনও রাজধানীর মহাসড়ক আর অলিগলিজুড়ে রয়ে গেছে নির্বাচনের চিহ্ন। কাগজের পাশাপাশি পোস্টার, প্লাস্টিকের মোড়ানো থাকায় রয়েছে শঙ্কা। এসব প্লাস্টিক হতে পারে নগরের ড্রেনেজ ব্যবস্থার জন্য হুমকি।

নির্বাচনী আচরণবিধিতে, নির্বাচন শেষে পোস্টার প্রার্থীর সরানোর নির্দেশনা রয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, হার-জিতের পর প্রার্থীরা সরান না পোস্টার।
তবে ইতোমধ্যেই শুরু হয়েছে পোস্টার সরানোর কাজ। করছে দুই সিটি করপোরেশন। কাজের এই গতি কম হলেও কিছু রাস্তার পাশে জমা হচ্ছে কাগজের স্তূপ।

ভিডিও দেখুন এখানে-https://www.facebook.com/100008333109347/videos/2545760915711654/

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর