বাবার লাশ দাফন করে পরীক্ষায় দেয় আমিরুল

বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিয়েছে নবীনগরের এ.আর.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমীরুল ইসলাম। সোমবার সকালে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা আবশ্যিক পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয়রা জানায়, রোববার ছেলে আমিরুল ইসলামের পরীক্ষার সিট দেখতে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খোরশেদ আলম। এসময় ওই স্কুলের তোরণ ভেঙ্গে মাথায় পড়লে ঘটস্থলে তিনি নিহত হন। সোমবার সকালে বাবার লাশ দাফর শেষ করে পরীক্ষায় অংশ নেয় আমিরুল। সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তার প্রতি সমবেদনা জানান। এ ঘটনায় এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর