মাসব্যাপী প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ক্যাম্পেইনের উদ্বোধন করলো ইসলামী ব্যাংক

”আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে” এ শ্লোগানকে ধারন করে আগামী পহেলা ফেব্রুয়ারী থেকে পহেলা মার্চ পর্যন্ত মাসব্যাপী প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০-এর উদ্বোধন করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লক্ষ্মীপুর শাখার উদ্যোগে ডিজিটাল এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গত পহেলা ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশের সেরা ব্যাংকের এই ধরনের পদক্ষেপে সবাইকে এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া নতুন প্রজন্ম বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইসলামী ব্যাংকের এই ডিজিটাল সেবাগুলো গ্রহনের আহবান জানান ইসলামী ব্যাংক শাখা প্রধান মোহাম্মদ জাফর উদ্দীন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লক্ষ্মীপুর শাখা প্রধান মোহাম্মদ জাফর উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম শামীম, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহাম্মদ, ভবানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এফএভিপি ও লক্ষ্মীপুর শাখার ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ মোসলেহ উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর