ববিতে বঙ্গবন্ধুর স্মরণে “বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে “বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের” উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই অংশ “বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট”। সকলকে মনে রাখতে হবে আমাদের জাতির পিতার নামে এ টুর্নামেন্ট। অতএব এর গাম্ভীর্য্যতা বজায় রাখতে হবে। কেননা আজকে আমরা যে যে অবস্থানে আছি এ সবকিছুই বঙ্গবন্ধুর অবদান। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ।”

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়ে কোনো ঝোপঝাড় পরিষ্কার করতে নিষেধ করেছেন। টুর্নামেন্টে অংশ নেবে ২৩টি বিভাগ। উদ্বোধনী পর্বের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মধ্যে। প্রথম ম্যাচের খেলায় অর্থনীতি বিভাগ ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে পদার্থবিজ্ঞানকে হারিয়ে জয়ী হয়। বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল হক এর পরিচালনায় উদ্বোধনী উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরাসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা।

বার্তা বাজার /এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর