মুন্সীগঞ্জে কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ২ জনকে জরিমানা

মুন্সীগঞ্জ সদরের কমলাঘাট বন্দর এলাকায়  অভিযান চালিয়ে ৪ লক্ষ ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মনোফিলামেন নেট জাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় খমি এগ্রো ফেব্রিক্স ইন্ড্রাস্ট্রিজ কারখানা থেকে ১৫ বস্তা মনোফিলামেন সুতার ববিন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার টাকা।

মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার হাবিবুর রহমান (রনি) ও সালাম মাহমুদ নামের ২ জন থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সমাপ্ত ঘোষণার পর মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন এর উপস্থিতিতে মিরকাদিম নৌ-পুলিশ ফাড়িঁ মাঠে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ঢাকা অঞ্চল নৌ-পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, মুক্তাপুর নৌ-ফাড়িঁর ইনচার্জ মো. নেওয়াজ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বার্তা বাজার/ এসজে /ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর