মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন নিউজ পোর্টাল “তরঙ্গ নিউজ” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে অবস্থিত কোলা ভিলেজ পার্কে সিরাজদিখান প্রতিনিধি জাহাঙ্গীর আলম চমকের আয়োজেন কেক কাটার মধ্য দিয়ে বিকাল ৫টায় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, কোলা ভিলেজ পার্কের পরিচালক মোঃ মোস্তাক চৌধূরী, ইউরোপ প্রবাসী মোঃ মামুন হোসেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অধির রাজবংশী, আরিফুল ইসলাম শ্যামল, বার্তা বাজার এর মো: মিজানুর রহমান, অমিত খান, মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ নাজমুল মোল্লা, মোঃ ইসমাইল খন্দকার, মোহাম্মদ রোমান হাওলাদার, মিজানুর রহমান (শিক্ষক), আজাদ বীন নাদভী প্রমূখ।
বার্তা বাজার / ডব্লিও.এস