র‍্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবা সহ আটক ১

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব -৪ এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ ফিরোজ (৩৪) নামের এক মাদক বিক্রেতা আটক হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে আশুলিয়ার কাইছাবাড়ির ডোমবাড়ি ট্যাকের হাজী আঃ মালেকের টিনসেড অটো গ্যারেজের পাশ থেকে তাকে আটক করা হয় বলে র‍্যাব সূত্রে জানা যায়।

আটক ফিরোজ আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার নুরুল হকের ছেলে। তিনি ওই এলাকায় থেকে আশুলিয়ার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলেন।

এব্যাপারে, র‍্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্পের উপ-পরিচালক (কোম্পানী কমান্ডার) মেজর শিবলী মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ফিরোজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক দ্রব্য ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে।

মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানার হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাব-৪ এর এই চৌকস কর্মকর্তা।

বার্তা বাজার / এসজে 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর