মাইক্রোবাস ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে আহত ৩০ জন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও কুমিল্লাগামী একটি যাত্রীবাহি সিডিএম বাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ উভয় পরিবহনের ৩০ জনযাত্রী আহত হয়েছে ।

আজ সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকাগামী মাইক্রোবাসটি পাখির মোড় এসে ইউটান করার সময় কুমিল্লাগামী যাত্রীবাহি সিডিএম বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাইক্রোবাস যাত্রী ফাতেমা(২২), ঝরনা(৩০), বেলাল(৩৬) অজ্ঞাত পরিচয় চালক এবং সিডিএম যাত্রীবাহি বাসের হেল্পার ওমরসহ ৩০ জন।

বাস যাত্রী মোঃশাহিনুর জানান আমাদের দ্রুত গামী গাড়িটিকে না দেখে একটি মাইক্রোবাস ইউটান করার সময় দুই গাড়ির সংঘর্ষে এঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস লোক এসে মাইক্রোবাসের আহত আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সিডিএম বাসের হেলপারসহ আহত হয়েছে ৩০ জন যাত্রী।
গজারিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ রিফাত মল্লিক জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছি। এসে দেখি একটি মাইক্রোবাস ইউটান করার সময় বাসের সংঘর্ষে ধাক্কা লেগে বিপরিত পাশের দেয়ালে উঠে আটকে থাকে।
মাইক্রোবাসের একজন আহত যাত্রী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে পাঠাই। আহতর নাম পরিচয় পাওয়া যায় নাই। গজারিয়া হাই্ওয়ে ফাড়ী ইনচার্জ মোঃ নাছির মজুমদার জানান সকাল সাড়ে ৯টায় পাখির মোড় এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস এবং ঢাকা থেকে কুমিল্লাগামী সিডিএম যাত্রীবাহি বাস ইউটার্ন করার সময় সংঘর্ষ হয় । মাইক্রোবাসের ৩ জন যাত্রীকে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায় নাই।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর