অমর একুশে বই মেলায় আসছে কবি শহিদুল ইসলাম নিরবের ‘বাসন্তী’ সিরিজের তৃতীয় বই ‘বাসন্তী মাটির মদিরা’ ও চতুর্থ (ইংলিশ) বই ‘Platonic Love to Basonti’ । বইদুটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনীর মাহ্দী আনাম। একইসাথে তাঁর গবেষণামূলক গ্রন্থ ‘ধর্মদর্শন ও বিস্ময়ের বিজ্ঞান’ গ্রন্থটি আসছে বেহুলা বাংলা প্রকাশনী থেকে।

বিশ্ববিধাতার অবাক সৃষ্টি ‘প্রেম’। কবির চোখে প্রেমহীন নগরীর চাইতে সাহারা মরুভূমি, জ্বলন্ত আমাজান, আটলান্টিকের ঢেউ অধিক নিরাপদ। ট্রয় নগরী ধ্বংসের কারণে প্রেমকে যেমন ভাঙনের খেলা বলা হয় সম্রাট শাহজাহানের অমর নিদর্শন তাজমহলের জন্য তেমনই প্রেম শ্বাশত। বেদনার মধ্যে আনন্দ, হতাশার শেষে সম্ভাবনা; স্বপ্নচারী প্রতিটি মানুষের মনে বসবাস করে। এমনই কিছু সুনিপুন গাঁথুনির সমন্বয়ে অমর সৃজনই কবিতা। কবির রঙতুলিতে সাঁজানো কিছু উপজীব্য মানুষকে ভাবতে শেখায়, সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছলেও প্রজন্মের পর প্রজন্ম কবিতায় নতুনত্বের পথ খোঁজে পায়। বইগুলোর শব্দ, বাক্য ও উপমায় পাঠক খোঁজে পাবেন নিজের বাস্তবিক কথাগুলোকে। প্রতিটি কবিতায় প্রেম ও বিরহের তীব্র দহনকে রোমান্টিক ভাবধারায় প্রকাশ করা হয়েছে।
বার্তা বাজার/ এসজে