২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা!

নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতন এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৯৮ জন নিয়মিত পরীক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে দেড়ঘণ্টা পরীক্ষা দেয়ার পর বিষয়টি ফাঁস হয়ে যায়। এতে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে তাদের মাঝে সরবরাহ করা হয় নতুন প্রশ্নপত্র।

এসব পরীক্ষার্থী একই খাতায় পুনরায় টানা ৩ ঘণ্টা উত্তরপত্র লিখেন। এ ভোগান্তির কারণে শিক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি বলে শিক্ষার্থীদের অভিযোগ।
প্রথম দিনের বাংলা পরীক্ষায় কেন্দ্র কর্তৃপক্ষের অবহেলা আর দায়িত্বহীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকেরা।

২০২০ সালের প্রশ্নপত্রের সঙ্গে ভুলক্রমে ২০১৮ সালের প্রশ্নপত্র চলে যাওয়ায় পরীক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেন কেন্দ্র সচীব মহাফিজুর রহমান খান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর