জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ের সরকারী জমি দখল নিয়ে দু-পক্ষের সংর্ঘষে ৫ নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌরসভার সাতপোয়া চিলড্রেন হোমস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পারিবারীক সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া গ্রামের দুদু মিয়ার দখলীয় জমি একই গ্রামের শামীম মিয়ার নিকট বর্গা দেন। দ্দুু মিয়ার ওই দখলীয় বাংলাদেশ রেলওয়ের ১২ শতাংশ জমিতে একই গ্রামের আবুল হোসেন লোকজন নিয়ে জমিতে ইট ফেলতে যায়।
এ সময় দুদু মিয়ার স্ত্রী মালা ও মেয়ে তাইয়ব্যা ও বর্গা চাষী শামীম মিয়া ওই জমিতে ইট ফেলতে বাধা দিলে দু পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষের রওশনারা (৫০), উষা (১৯), খুশী (২৬), মালা (৪০) তাইয়্যবা (১৭) আহত হয়। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে