সারাদেশের ন্যায় “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ১৭ এপ্রিল বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগ সভাপতি এড. আবুল কাশেম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, এম.ও.সি.এস ডাঃ মোবারক হোসেনসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী নার্সগণ অংশ গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসক চত্বরে থেকে র্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে জেলা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও এম.ও.সি.এস ডাঃ মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় স্বাস্থ্য সচেতনতা, খাদ্য ও পুষ্টি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ কামাল কেয়া, গাইনী বিশেষজ্ঞ ডাঃ শামীমা সুলতানা, শিশু বিশেষজ্ঞ ডাঃ আসাদুজ্জামান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আঃ হান্নান প্রমুখ।