টাঙ্গাইলের মির্জাপুওে বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভাবিকাশ সম্পর্কে সচেতনতা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে থেরাপি প্রদান করা হয়।
এ উপলক্ষে লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের মির্জাপুর সাহাপাড়া কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাববর হোসেন এমপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো:সায়েদুর রহমান, ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:হারুন অর রশিদ। আলোচনা সভার পর প্রধান অতিথি, অনুষ্ঠানের উদ্ধোধক ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধি ও তাদের স্বজনদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন।
বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন জেসি জানান, সমাজের অবহেলিত প্রতিবন্ধিদের সহায়তার জন্য দীর্ঘ দিন ধরে এ সংস্থা কাজ করে আসছে।
আগামীতে এই সংস্থার কার্যক্রম যাতে আরও প্রশারিত করা যায় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শাহ্ আল মাসুদ রানা।
বার্তাবাজার/এমকে