চট্টগ্রামে চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের উদ্বোধন

বন্দর নগরী চট্টগ্রামের বানিজ্যিক এলাকা আগ্রাবাদে উদ্বোধন করা হলো চার তারকা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারের (জনতা ব্যাংক ভবন সংলগ্ন) গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় চেইন হোটেলটির।

এ সময় উপস্থিত ছিলেন বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান, বিজনেস পার্টনার অ্যান্ড ডেভলপমেন্ট ফর বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মেজর (অবঃ) শওকত হোসেইন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এএফএম শওকত আহমেদ, পরিচালক জহির উদ্দিন আহমেদ, এম নাজমুল হোসেইন টুটুল, মোহাম্মদ ইউসুফ, আবদুল্লাহ আল মাহমুদ, ফিরোজ আহমেদ, রিংকু কান্তি দাশ, কাজী মনসুর উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, রুহুল আমিন স্বাধীন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, মোহাম্মদ আশিকুল হক, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের রিজিওনাল হেড মোহাম্মদ সোলায়মান হোসেন, করপোরেট হেড মোহাম্মদ শোয়েব, জিইসি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ, ডিজাইনার আহমেদ নেওয়াজ সহ প্রমুখ।

ডিজাইনার আহমেদ নেওয়াজ বলেন, চট্টগ্রামে চার তারকা মানের চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্নই প্রথম। ৮৮ কক্ষ বিশিষ্ট এই হোটেলের মধ্যে রয়েছে ১১টি স্যুট, ৩৫টি কাপল বেডের (কুইন), ৪২টি টুইন বেডের। এ কক্ষগুলো থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর, বঙ্গোপসাগর, কর্ণফুলী নদী ও আগ্রাবাদ ডেবার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা। রয়েছে ‘পতেঙ্গা’ রেস্টুরেন্ট, রুপটপে ‘আকাশ’ রেস্টুরেন্ট, ৪০০ আসনের ব্যাংকুইট হল ‘নোঙর’, ৩০, ৪০ ও ৬০ আসনের কনফারেন্স হল, বার, সুইমিং পুল, জিম, সেলুন, প্রেয়ার রুম, স্পা ইত্যাদি আন্তর্জাতিক মানের সেবা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর