চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য জারি হলো নতুন নির্দেশনা। পরীক্ষা চলাকালীন সময়ে কেহই স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসন গ্রহণ করার পাশাপশি কেন্দ্রের সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে সচিব জরুরি প্রয়োজনে মোবাইলটি ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্র সচিবও কোনোভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এবার পরীক্ষার কেন্দ্রের ভেতরে মানতে হবে নতুন নির্দেশনা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বার্তাবাজার/এমকে