আফগানিস্তানের মর্টার শেলে পাকিস্তানে একই পরিবারের নিহত ৭

আফগানিস্তান থেকে ছোঁড়া একটি মর্টার শেল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী এক গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এতে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি কে দেয়া এক বিবৃতিতে দেশটির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা গুলজার খান বলেন, আফগানিস্তান থেকে ছোঁড়া মর্টারটি স্থানীয় গ্রামবাসী ফজল গনির বাড়িতে আঘাত হানে। ঘটনাস্থলেই ফজল গনি তাঁর স্ত্রী এবং পরিবারের আরো পাঁচ সদস্য মারা যান।

তিনি আরো বলেন, পুলিশ এবং উদ্ধার কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে লাশ উদ্ধারে গ্রামবাসীদের সহায়তা করে। হামলায় ফজল গনির বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।

তবে ঠিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর