লক্ষ্মীপুরের রামগঞ্জে মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার উত্তর টিওরী বিজয় ক্রিড়া সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ ভিপি মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন বিপ্লব,মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী, লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট ইমরান হোসেন, রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাকির হোসেন, ৯ নং ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনিচুর রহমান আনিস, ইউপি যুবলীগ নেতা মিল্লাদ পাটওয়ারী,ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গম্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তাবাজার/এমকে