যশোর শার্শা শ্যামলা গাছি নামক স্থানে “বেনাপোল এক্সপ্রেস” নামক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছে।স্থানীয়রা জানান, শার্শা শ্যামলাগাছি হাই বাবুর চাতালের পাশের রেল লাইনের উপর দীর্ঘক্ষন ধরে নিহত অজ্ঞাত ওই যুবক বসে ছিলেন। হঠাৎ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং অজ্ঞাত ব্যক্তি নিহত হন।
এ ব্যাপারে শার্শা পুলিশ সুত্রে জানা যায়,ঘটনা স্থলে গিয়ে ট্রেনেকাটা পড়া অজ্ঞাত
যুবকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে