নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানের পল্লী বিদ্যুৎ এর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
গত রোববার বিকেলে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতেৃত্বে এ সংযোগ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় গ্যারেজ মালিক খালেক মিয়াকে ৫০ হাজার, রেবেকা বেগমকে ৫০ হাজার ও জামাল মিয়াকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রহিম, এজিএম ফিন্যান্স সাইদুল খান ও পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
বার্তাবাজার/এমকে