সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় অভিযানে উদ্ধার করা হয়েছে ১০২ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জন আশাশুনি থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ১ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের ২ জনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে