শ্যালকের কথায় বাবাকে পেটালেন স্ত্রী-সন্তানরা

জমি বিক্রি করে টাকা না দেয়ায় শ্যালকের নির্দেশে পরিবারের সদস্যদের হাতে নির্মম অত্যাচারের শিকার হয়ে আফজাল হোসেন (৪৫) নামে এক কৃষি শ্রমিক গুরুতর আহত হয়েছে ঠাকুরগাঁওয়ে। শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা ও লাঠির আঘাতের চিহ্ন নিয়ে চিকিৎসা নিচ্ছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপতাালে।

ঘটনার তিন পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষি শ্রমিককে।

নির্মম নির্যাতনের শিকার আফজাল হোসেনের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ধরে কাজকর্ম করতে পারেননি তিনি। স্ত্রী-সন্তানরা জমি ব্রিক্রি করে টাকা দেয়ার চাপ দিলে কিন্তু আমি রাজি হইনি। শ্যালক আরমান আলীর নির্দেশ তার ছেলে আবু বক্কর, আমার স্ত্রী আনোয়ারা, ছেলে আলমগীর ও মেয়ে আল্পনা কিছুদিন যাবত আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

তিনি আরও বলেন, তারা গত ৩১ তারিখ রাতে আমাকে লাঠি দিয়ে আঘাত করলে অজ্ঞান হয়ে যায়। রবিবার সকালে ব্যথায় বিছানা থেকে উঠতে পারিনি। বিকেলে অনেক কষ্টে বাজারে ওষুধ কিনতে দিলে একজন প্রতিবেশি শরীরের দাগগুলো দেখে সবাইকে জানায়। পরে তারা আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি আর পরিবারে ফিরে যেতে চাই না। নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।


ওই এলাকার ইমান আলী বলেন, আফজালের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। ঘটনার ৩দিন হয়ে গেলেও তার কোন চিকিৎসা করেনি পরিবারের লোকজন। আফজালকে ভয় দেখানো কারণে আশপাশেরও কাউকেও ঘটনা জানানোর সাহস পায়নি।

এদিকে আফজালকে হাসপাতালে ভর্তির পর থেকে তার ছেলে আলমগীর পলাতক রয়েছে। অভিযুক্ত আফজালের শ্যালক আরমান, স্ত্রী আনোয়ারা ও মেয়ে আল্পনা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনজুর মোর্শেদ বলেন, আফজালের বুকে ও পিঠের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে রক্ত জমাট হয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর