তিতাসে কুকুরকে টিকাদান কর্যক্রমের অবহিতকরন সভা

২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ব্যাপক হারে কুকুর টিকাদান কার্যক্রম ২০২০ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

জুনুটিক ডিজিট কন্ট্রোল, রোগ নিয়ন্ত্রক শাখা (সিডিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় আজ সোমবার কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সারফরাজ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী,মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার প্রমূখ।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর