নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে চীনের উহান শহরে মাত্র ১০ দিনে তৈরি করা হয়েছে একটি হাসপাতাল।
কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চীনে দুটো হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি হুশেনশান হাসপাতাল – যার আয়তন ২৫,০০০ বর্গমিটার। কর্মকর্তারা আশা করছেন, সোমবারেই হাসপাতালটি চালু করে দেয়া সম্ভব হবে।
উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর গত ২৪শে জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হুশেনশান হাসপাতালে ১,০০০ শয্যার ব্যবস্থা থাকবে।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হয় উহান শহরে। সেখানে এক কোটি দশ লাখ মানুষের বাস। করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। রবিবার একদিনে মারা গেছে ৫৭ জন। এদের মধ্যে একজন বাদে সবার মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে।
বার্তাবাজার/কে.জে.পি