বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় সাথে ছিলেন তার স্বামী প্রশান্ত কুমার দাশ, কমিশনের ফাস্ট সেক্রেটারী নবনীতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারি কে এম এস রেড্ডিসহ অন্যান্যরা। পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ এলাকা ঘুরে দেখেন। এতবছর পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, ‘তিনি যখন বক্তব্য দিতেন তখন অল ইন্ডিয়া রেডিওতে সেটা প্রচার হতে। তখন আমি অনেক ছোট ছিলাম, তিনি কি বলতেন সেটা বুঝতাম না। তবে তার সেই বক্তব্য আমার দেশে যে আবেগ সৃষ্টি করতো সেটা আমার কাছে খুবই স্মৃতিময় বলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
বার্তাবাজার/কে.জে.পি