লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিকের রাজনৈতিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার আথাকরা বাজারে প্রধান সড়কের পাশেই এই কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক, ভোলাকোট ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভোলাকোট ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি কাজী মাসুদ রানা, ইউপি যুবলীগ নেতা মিল্লাদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর হোসেন,যুবলীগ নেতা ফাহাদ আমিন শাকিল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এমকে