ফেসবুকে দেখে ১০ বছর পর হারানো ছেলেকে পেলেন বাবা-মা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে ১০ বছর পর সে তার মা-বাবাকে ফিরে পেয়েছে। সাত বছর বয়সে হারিয়ে যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধূলিহর গ্রামের শফিক।

রোববার দুপুরে বাবা শহীদ মিয়া ও মা সুফিয়া খাতুন শ্রীমঙ্গলের পুরানগাঁওয়ের কাবুল মিয়ার বাড়িতে গিয়ে হাজির হন। সেখানেই সন্তানের সঙ্গে দেখা হয় তাদের।

জানা যায়, সম্প্রতি সমাজকর্মী শেখ জসিম মা-বাবাকে খুঁজে পেতে শফিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। শফিককে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে শেখ জসিম এ কাহিনী বর্ণনা করেন। আর এ ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এ ফেসবুক লাইভ দেখে সন্তান হারানোর শোকে কাতর শহীদ মিয়া ও সুফিয়া খাতুন যোগাযোগ করেন। তখন শফিক জানতে পারে যে, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ধূলিহর গ্রামে।

আরো জানা যায়, সাত বছর বয়সে এক ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের হাতছানিতে ঢাকাগামী একটি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে শফিক। এটুকুন বয়সে বাড়ি কোথায়, বাবা-মা এমনকি জেলা ও উপজেলার নামও জানা ছিল না তার। পথশিশুদের মতোই রাজধানীর রাস্তার ফুটপাতে ঠাঁই হয় তার।

একসময় তাকে কাঁদতে দেখে শ্রীমঙ্গলের ব্যবসায়ী কাবুল মিয়া শিশুটিকে কুড়িয়ে নেন। শিশুটি নাম, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় বলতে না পারায় নিজের কাছেই রেখে দেন তিনি।

সম্প্রতি এ কাহিনি শুনে শেখ জসিম নামের এক সমাজকর্মী মা-বাবাকে খুঁজে পেতে শফিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। শফিককে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে শেখ জসিম এ কাহিনি বর্ণনা করেন। আর এ ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এ ফেসবুক লাইভ দেখে সন্তান হারানো শহীদ মিয়া ও সুফিয়া খাতুন যোগাযোগ করেন। তখন শফিকও ফিরে পান জন্মদাতা বাবা-মাকে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হেলাল বলেন, শফিক যখন ছোট তখন কাবুল মিয়া তাকে বাড়িতে নিয়ে আসে। এর পর তিনি তাকে সন্তানের মতোই লালন-পালন করেন।

তিনি আরো জানান, তার মা-বাবা, চাচা ও বড় ভাই-ভাবি, ভাতিজা রোববার তাকে নিতে এসেছে। মঙ্গলবার দুপুরে তারা হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ধূলিহর গ্রামে নিজ বাড়িতে শফিককে নিয়ে যাবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর