ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে প্রথম বারের মতো শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এর আগে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার মধ্যদিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড যাত্রা শুরু করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি)ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র ও ৬১ হাজার ৩৫ জন ছাত্রী। মোট ১৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
ড. গাজী হাসান কামাল জানান, লোকবল সংকট থাকা সত্তেও ইতোপূর্বে সফলভাবে প্রথম জেএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেএসসি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। আশাকরি এসএসসি পরীক্ষায় সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্টুভাবে নকলমুক্ত প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবে।
বার্তাবাজার/এমকে