বাংলাবান্ধা স্থল বন্দরে থার্মাল স্ক্যানার ছাড়াই চলছে স্বাস্থ্য পরীক্ষা, শনাক্ত হয়নি কেউ
দেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় থার্মাল স্ক্যানার ছাড়াই চলছে স্বাস্থ্য পরিক্ষা। প্রাথমিক ভাবে হাতে লিফলেট ধরিয়ে দিয়ে দেয়া হচ্ছে শুধুই পরামর্শ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় একটি মেডিকেল টিম কাজ করছে গত ২৮ জানুয়ারী হতে। স্বাস্থ্য পরীক্ষায় উন্নত যন্ত্রপাতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
বাংলাবান্ধা স্থল বন্দরে গত একমাসে প্রায় ১৫ হাজার যাত্রী যাতায়াত করেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
সিএইচসিপি জয়নাল আবেদীন বলেন থার্মাল স্ক্যানার ছাড়া গত ৬ দিনে আমরা ৯৫৮ জন রোগী দেখেছি। গতকাল সারাদিনে আমরা ২১৫ জন রোগী দেখেছি। আমাদের কাছে মাত্র দুটি থার্মোমিটার আছে। যা দিয়ে স্বাস্থ্য পরিক্ষা চলছে। কারো মধ্যে জ্বর বা সর্দি কিছু দেখলে আমরা রেফার্ড করছি অন্যত্র। তবে এখনো কেউ আক্রান্ত সনাক্ত হয়নি।
তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাইমিনুল ফেরদৌস জানান আমাদের এই মেডিক্যাল ক্যাম্পে করোনা ভাইরাস সনাক্ত করণে থার্মাল স্ক্যানারের মত কোন উন্নত যন্ত্রপাতি নেই।
থার্মোমিটার দিয়ে জ্বর পরিক্ষা করা হচ্ছে। তবে অন্যকিছু মনে হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তবে আমাদের এই মেডিক্যাল ক্যাম্পে এখনো পর্যন্ত কোনো রোগী সনাক্ত হয়নি। আমরা চিকিৎসা প্রদানে কোন ত্রুটি করছিনা।
বার্তাবাজার/এমকে