রাজধানী ঢাকার কদমতলী খালে আশামণি নামে শিশু নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর খাল থেকে উদ্ধার করা হয়েছে।
আর রোববার বিকেলে ফায়ার সার্ভিস শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশু আশামণির চাচা জানান, বাসার পাশেই একটি খালি প্লট। শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। গতকাল বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।
তিনি অভিযোগ করেন নিখোঁজ হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন। সেদিন নির্বাচনের কারণে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা ভালোভাবে চালায়নি। যদি তখনই ফায়ার সার্ভিস ভালো করে খুঁজত তাহলে তাকে পাওয়া যেত।
বার্তাবাজার/কে.জে.পি