করোনাভাইরাস: চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩৬০

চীনে এখনও পর্যন্ত করোনার সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০। লাফিয়ে বাড়ছে মৃত্যু। গত শনিবার থেকে নতুন করে আরও ২,৫৯০ জনের শরীরের এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪,০০০’র অধিক।

নতুন করে মৃতদের অধিকাংশই হুবেই প্রদেশের। করোনার কারণে এই মুহূর্তে প্রায় একঘরে হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। অধিকাংশ দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনছে। চীনের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতকিছু সত্ত্বেও চিন ছাড়া আরও ২৫ দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। গত সপ্তাহেই করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য ইমার্জেন্সি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, গত শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, সেখানে অষ্টম ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। যারা চিন থেকে ফিরছেন, তাদের জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করছে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর