চুনারুঘাটে এসএসসি ও দাখিলে অংশ নিচ্ছে ৪৬৮৪ পরীক্ষার্থী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪৬৮৪ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ৭টি স্কুল ও ২টি মাদ্রাসা ১টি ভোকেশনাল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। ৪ হাজার ৬শ ৮৪জন পরীক্ষার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা থেকে ১ হাজার ১৪ জন, স্কুল থেকে ৩ হাজার ৫শ ৮৮জন, ভোকোশনাল থেকে ৮২জন।

৯টি কেন্দ্র হল, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ, গাজীপুর স্কুল এন্ড কলেজ, ডিসিপি হাই স্কুল, অগ্রণী উচ্চ বিদ্যালয়, প াশ স্কুল এন্ড কলেজ, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার ২টি কেন্দ্র হল আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও হাজী আলিম উল্লাহ আলিম মাদ্রাসা।

সুষ্ট ও সুন্দর ভাবে পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন বলে শিক্ষা অফিসার শামসুল হক জানান। প্রত্যেক শিক্ষার্থী যেন পরীক্ষার ৩০ মিনিট আগে আসে তার জন্য কেন্দ্র সচিব কে নির্দেশ দিয়েছেন। পরীক্ষার কেন্দ্রে একমাত্র নির্ধারিত ম্যাজিস্ট্রেট ছাড়া কেহই কোনো ধরনের অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস বা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর