এসএসসির পরীক্ষার আগের দিন ভুল প্রবেশপত্র পেয়ে ছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর ডোমারা উপজেলায় আত্মহত্যা করেছে তৃষ্ণা রানী নামে এক শিক্ষার্থী। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। ডোমার উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে।

এ ঘটনায় সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষক একে অপরকে দায়ী করলেও শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা দাবি জানান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। জানা যায়, ২০২০ সালের এসএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগে শিক্ষার্থী ছিল তৃজ্ঞা রানী।

কিন্তু পরীক্ষার এক দিন তাকে মানবিক বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র দেওয়া হয়। এতে অভিমানে বাড়িতে ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিরা কান্নায় ভেঙে পড়ে।

নীলফামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম বলেন, প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় এ ঘটনা ঘটেছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ছাত্রী তৃজ্ঞা রানী আত্মহত্যার ঘটনায় তদন্ত করে দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর