বয়স ১২৫ বছর হলেও ভাতা পাননি ছোবহান মিয়া। আর কত বয়স হলে পাবেন তিনি বয়স্ক ভাতা। ভাতার কার্ডের জন্য স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিকট বার বার ধর্না দিয়েছেন। কিন্তু কেউ ভাতা দেয়নি। বয়সের ভারে নুহ্য ছোবহান মিয়া হবিগঞ্জর চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
ছোবহান মিয়া আক্ষেপ করে বলেন, কত জনরে ভোট দিলাম, আর কত চেয়ারম্যান-মেম্বারের কাছে গেলাম কেউ একটা বয়স্ক ভাতার কার্ড দিল না। তারা বলে কার্ড আর নাই। সামনের বছর দেখা যাবে। ১২৫ বছর হলেও আব্দুল ছোবহান মিয়ার ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতার কার্ড।
তিনি বলেন, আমার জীবনে কি আর আমি বয়স্ক ভাতা পাব না? জীবনের শেষ সময়ে তিনি জনপ্রতিনিধিদের কাছে ব্যর্থ হয়ে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বয়স্ক ভাতার জন্য আবেদন জানিয়েছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস