ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার

ময়মনসিংহে একটি বিদেশী পিস্তল ও একরাউন্ড গুলিসহ বাদল মিয়া ওরফে রানা (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার বেহত্তরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা গোয়েন্দার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

তিনি জানান, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার বেহত্তরী এলাকা থেকে বাদল মিয়া ওরফে রানাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রানা ঈশ্বরগঞ্জ উপজেলার বেহত্তরী গ্রামের মৃত আঃ রাজ্জাক ওরফে আইয়ুব আলীর ছেলে। সে অস্ত্র ব্যবসায়ী বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর