চলতি বছরের শুরুতে জানুয়ারী মাসে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন স্থল ও পানি পথে অভিযান চালিয়ে ১৯কোটি ২৬লাখ ৯৬হাজার ৪৪৮টাকার মাদক, অস্ত্র ও বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
বিজিবির সূত্র মতে, ১জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত ৬লাখ ৩৮ হাজার ৫৮৮ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তৎমধ্যে মালিক বিহীন ২লাখ ৬৫ হাজার ৭৪৩ পিস, আর মালিকসহ ৩লাখ ৭২হাজার ৮৪৫পিস। এসংক্রান্ত ২৬টি মামলায় ২১জনকে আটক করা হয়েছে। নিহত হয়েছে ২জন।
অপরদিকে ১১লাখ ২০হাজার ৪৮টাকার আমদানী নিষিদ্ধ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা করার ঘটনার বিপরীতে কোন মামল হয়নি।
এছাড়াও ২টি দেশী ও ২টি বিদেশী বন্দুকসহ মোট চারটি বন্দুক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
বার্তা বাজার / ডব্লিও.এস