১০৪ বছর বয়সে বয়স্ক ভাতার তালিকায় মাহমুদ আলী

১৯১৫ সালে মো. মাহমুদ আলী পৃথিবীতে আগমন করেছেন। নানা চরা উৎরাই পেরিয়ে
জীবনের অন্তিমের পথে ক্রমশ এগিয়ে যাচ্ছেন তিনি। অভাব অনটনের মধ্যে দিন যাপন করলেও
সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তিনি। অবশেষে ১০৪ বছর বয়সে বয়স্ক ভাতার
তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ হয়েছে তার। মাহমুদ আলীর বাড়ি ময়মনসিংহে্র ঈশ্বরগঞ্জ
উপজেলার জাটিয়া ইউনিয়নে।
চার মেয়ের জনক মাহমুদ আলী প্রতিক্ষণ প্রহর গুনেন মৃত্যুর। অভাবের সংসারে মেয়ে জামাতাদের সাহায্যে কোন রকম দিন চলে তার। কিন্তু মাহমুদ আলী সরকারি ভাতার তালিকা
ভুক্ত হতে পারেন নি।
ভাতার তালিকায় নাম উঠাতে জনপ্রতিনিধিদের টাকা দিতে হয় এমন
গুঞ্জন রয়েছে গ্রামে। জনপ্রতিনিধিদের টাকা দেওয়ার সামর্থ না থাকায় ভাতার কার্ড
করতে যাননি কোনো দিন। কিন্তু মাইকিং করে বিনে পয়সায় সরকারি ভাতার কার্ড করা
হচ্ছে এমন খবরে বার্ধক্যের ভাড়ে নুহ্য মাহমুদ আলী হাজির হন ইউনিয়ন পরিষদে।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রবীণ মাহমুদ
আলীকে মঞ্চে নিয়ে মাহমুদ আলীকে ভাতার তালিকায় অর্ন্তভুক্ত করে ভাতাপ্রাপ্তির বিষয়টি
নিশ্চিত করেন।

মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির
আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা
কার্যক্রম শুরু হয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম শুরু হয়েছে
উপজেলার বিভিন্ন ইউনিয়নের। রোববার উপজেলার জাটিয়া ইউনিয়নের উন্মুক্ত পদ্ধতিতে
ভাতাভোগী বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
জাকির হোসেন। ওই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু,
সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ, সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম
আকন্দ প্রমুখ।

উন্মুক্ত ভাবে ভাতার তালিকায় নাম উঠানো যাবে এ নিয়ে এলাকায় মাইকিং করায়
হাজারো মানুষ ভীড় করে ইউনিয়ন পরিষদ চত্বরে। ইউনিয়নটির জন্য বরাদ্দ ছিল ১৭০ জন
প্রতিবন্ধী, বয়স্ক ৭২ জন ও বিধবা ৪১। উপস্থিতি অনেক বেশি হওয়ায় বয়সের প্রবীণ ও
লটারির মাধ্যমে উপকার ভোগী বাছার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, উন্মুক্ত পদ্ধতিতে
ভাগাভোগী বাছাই করায় গ্রামের অসহায় মানুষ তালিকায় নাম উঠাতে আসছে।
সকলকে একত্রে ভাতার আওতায় না আনা গেলেও পর্যায়ক্রমে বরাদ্দের ভিত্তিতে অসহায়দের
তালিকাভুক্ত করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর