রামগঞ্জে দুদকের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ আথাকরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন শিপন, রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাকির হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গুনিজন সহ প্রমুখ।
অনুষ্ঠানে কয়েকটি দলের অংশগ্রহনের মাধ্যমে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর