চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষনের পর হত্যা, আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমাইয়া খাতুন (৭) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মমিনুল(২২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত মমিনুল শিশু সুমাইয়াকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে শিকার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকুমার বিশ্বাস। গ্রেফতারকৃত হত্যাকারী মমিনুল উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের একটি মাঠ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পড়ে পুলিশ গিয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে। নিহত সুমাইয়া খাতুন পারকৃষ্ণপুর গ্রামের কৃষক নাসির উদ্দীনের মেয়ে। শনিবার বিকেল থেকেই নিখোঁজ হয় শিশু সুমাইয়া।

শিশু ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আসামীকে ধরতে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডের ১২ ঘন্টার মাথায় হত্যাকারী মমিনুলকে নিজ গ্রাম থেকে রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করে পুলিশ।

বিকেলে মমিনুলকে ১৬৪ ধারায় জবানবন্দী নেবার জন্য আদালতে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর