যশোরে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

যশোর চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামে ভাইপো তপনের আঘাতে চাচা আজগর আলী(৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন চাচি চায়না বেগম(৪৫)।শনিবার(০১ই ফেব্রুয়ারি)রাতে চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনাটি নিছক ছোটখাট বলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় মীমাংসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানিয়েছেন,শনিবার রাত ৯টার দিকে পাশাপোল গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে তপনের সাথে তার চাচির দ্বন্দ্ব হয়।

এই দ্বন্দ্ব একপর্যায় মারমুখী অবস্থানে পৌঁছায়।দ্বন্দ্বের মধ্যে কথাকাটা কাটির একপর্যায় ভাইপো তপন লাঠিদিয়ে তার চাচি চায়না বেগমকে মারপিট করেন।লাঠির আঘাতে চাচির বাম হাত ভেঙে যায়।চাচা আজগর আলী ঠেকাতে আসলে তাকেও সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ভাইপো তপন।এই ধাক্কায় চাচার কান ও নাক দিয়ে রক্ত বের হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।আধাঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা আহত চায়না বেগমকে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে হাতের ব্যান্ডেজ ও চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান। ভাইপো তপনের আঘাতে চাচা আজগর আলী নিহত হবার ঘটনা নিছক ছোটখাট ঘটনা বলে অবিহিত করে মীমাংসা করার চেষ্টা করেন পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ জানান, নিহত আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল।পারিবারিক দ্বন্দ্বে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। টাকার বিনিময়ে তাহলে কেন মীমাংসা করা হচ্ছে-এমন প্রশ্ন করলে তিনি বলেন,চাচি আহত হয়েছে বলে তার চিকিৎসা খরচের জন্য পারিবারিকভাবে বসে মীমাংসা করা হচ্ছে।নিহত পরিবারের লোকজন জানান, আমাদের জোরপূর্বক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান চাপ দিয়েছেন।তারা আরো বলেন,তপনের আঘাতে আজগর আলীর মৃত্যু হয়েছে।কিন্তু ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন,ঘটনাটি আমরা জানতে পারিনি।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর