শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় বাকৃবিতে ফুড কর্ণারের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রকৌশল ফুড কর্ণার’ ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্ব দিতে রবিবার সকাল ১০ টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রাঙ্গনে ক্যান্টিনের উদ্বোধন করেন ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. নূরুল হক বলেন, অধিকাংশ শিক্ষার্থী সকালে না খেয়ে ক্লাসে আসে। এতে যেমন তাদের স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে অন্যদিকে তারা ক্লাসে মনোযোগী হতে পারছে না। তাই শিক্ষার্থীরা যেন ক্লাসের ফাঁকে নাস্তা করতে পারে এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাইরে থেকেও খাবার এনে এখানে খেতে পারবে। এটি সবার জন্য এটি উন্মুক্ত। ক্যান্টিনে ডিম, দুধ, কলা, কেক, পাউরুটি ইত্যাদি পাওয়া যাবে।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, বাকৃবিতে সর্বপ্রথম অনুষদীয় প্রকৌশল ফুড কর্ণার হওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বাসিত। আমাদের ডিন স্যার শিক্ষার্থীবান্ধব। তাই তিনি শিক্ষার্থীদের জন্য এমন ভালো উদ্যোগ গ্রহণ করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর