পটুয়াখালীতে ফেন্সিডিলসহ আটক ৩

পটুয়াখালীতে ভারতীয় ৪৪০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারী) পটুয়াখালী সদর থানার একটি আভিযানিক দল সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলারহাট থেকে আসা একটি টমেটো ও বড়ই ভর্তি ট্রাক তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে ৫টি প্লাস্টিকের ক্যারেট ভর্তি ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা রুহুল আমিন (২১), মোঃ রুবেল (৩৭) ও মোঃ হামিদুর রহমান(১৯)কে আটক করে পুলিশ।

আটকদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতীয় ফেন্সিডিল চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলারহাট থেকে পটুয়াখালীতে নিয়ে আসে। এ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক ফেন্সিডিল নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।

আজ দুপুর দেড়টায় পটুয়াখালী সদর থানার সামনে প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিড়ো টলারেন্স। তাই মাদক বিরোধী অভিযান কঠোরভাবে করা হচ্ছে। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর