ময়মনসিংহে বিরতীহীন আন্তঃনগর ট্রেন চালুর দাবি

ময়মনসিংহ-ঢাকা রুটে বিরতীহীন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে জাগ্রত ময়মনসিংহের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও নানান শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাগ্রত ময়মনসিংহের সভাপতি আব্দুল মোতালেব, জেলা আওয়ামীলীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, অধ্যাপিকা দিলরুবা শারমিন, আনোয়ারুল হক রিপন প্রমূখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ রাজধানী ঢাকা শহরে বিভিন্ন কাজের জন্য যাতায়াত করে থাকেন। তাদের বাস কিংবা ট্রেনে ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হয়। তাই ময়মনসিংহ টু ঢাকা রুটে বিরতীহীন আন্ত:নগর একটি ট্রেন সার্ভিস চালু হলে মানুষের ভোগান্তি কমে যাবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর