চীনের উহান শহর থেকে ফিরিয়ে আনা বাংলাদেশি শিক্ষার্থীদের সবাই সুস্থ আছেন। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের রিপোর্টেও করোনার লক্ষণ ধরা পড়েনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে চীনের উহান থেকে ঢাকায় ফেরা ৩১২ জনের মধ্যে সন্দেহজনকভাবে ৮ জনের নমুনা সংগ্রহ করে রোগত্বত্ত্ব বিভাগ আইডিসিআর।
এছাড়া বাকি সবাই আশংকামুক্ত বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মিরজাদি সাবরিনা ফ্লোরা। তবে তাদের স্যাম্পলের ফলাফল পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরন করেই চীন থেকে আসা ৩শ ০২ জনকে আশকোনার হাজী ক্যাম্পে রাখা হয়েছে।
এদিকে চীন থেকে ফেরা ওই যাত্রীদেরকে হাজী ক্যাম্পে সঠিক ব্যবস্থাপনার মধ্যে রাখা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। তারা বলছেন, একটি কক্ষের মধ্যে ৩০-৪০ জনকে এক সাথে রাখা হয়েছে। যেটি আশংকাজনক।
বার্তাবাজার/এমকে