সাতক্ষীরায় মাদক মামলার ৬ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশ ২৭২ পিচ ইয়াবা, ১১৬ বোতল ফেন্সিডিল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ১ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া কলারোয়া, কালিগঞ্জ ও আশাশুনি থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৮ টি মামলা রুজূ করা হয়েছে।আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস